,

‘টেমস নদীর পাড়ে বসে আ.লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই।

রাজপথেই নাকি সরকারকে পরাজিত করবে, বিএনপির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শেখেননি, তিনি হার মানেন না, কখনো হার মানেনি এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অতীতের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ

রাজপথ ও নির্বাচনে মোকাবিলা করতে আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখনো সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে, তারা সরকারের পদত্যাগ নিয়ে হাস্যকর বক্তব্য রাখছে।

বাংলাদেশে সংবিধান আছে, গণতন্ত্র আছে, সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ২০২৩ সালের প্রান্তিকে অথবা ২০২৪ সালের শুরুতে সংবিধান সম্মত ভাবে সাধারণ নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা, প্রধান নির্বাচন কমিশন এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বর্তমান বিশ্ব সংকটের জন্য বাংলাদেশের মানুষের কষ্টকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের খোয়াব দেখে লাভ নেই।

তিনি বলেন, আজকের এই অর্থনৈতিক সংকট মোকাবিলায় শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছে। এ দুর্দিন অচিরেই কেটে যাবে, দেশে আবারও সুদিন ফিরে আসবে ইনশা আল্লাহ।

দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন “টেক ব্যাক বাংলাদেশ” – এ ঘোষণার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের টেক ব্যাক হলো দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়া, দেশকে হাওয়া ভবনের দুর্নীতির সাগরে নিমজ্জিত করা।

তিনি বলেন, তাদের টেক ব্যাক মানে সাম্প্রদায়িক রাজনীতি আর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের উল্লাস। তাদের টেক ব্যাক মানে বাংলা ভাইদের অভয়ারণ্য প্রতিষ্ঠা,জঙ্গিবাদ কায়েম করা।

বিএনপি আমলের সেই অন্ধকারে দেশের মানুষ আর ফিরে যেতে চায় না, লুটপাট আর রক্তপাতের বাংলাদেশ এ দেশের মানুষ আর দেখতে চায় না বলে জানান ওবায়দুল কাদের।

নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ নির্বাচন না দিলে আওয়ামী লীগ সরকার নাকি পালানোর পথও খুঁজে পাবে না, এ পালানোর কথা বিএনপি মহাসচিব বারবার বলে থাকেন- এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যদি লজ্জা থাকত তাহলে তিনি নিশ্চয় ভাবতেন পালানোর ইতিহাস বিএনপির, আওয়ামী লীগের নয়।

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আরও বলেন, আপনাদের নেতাইতো রাজনীতি করবে না বলেন কাপুরুষের মতো মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।

এখনো সময় আছে হুমকি-ধমকি, ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে গণতন্ত্র ও নির্বাচনের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের, বিএনপি মহাসচিবসহ তাদের অন্যান্য নেতাদের উদ্দেশে বলেন তা না হলে শেষ পর্যন্ত আপনারাই পালানোর অলি-গলিও খুঁজে পাবেন না।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না