,

ঘাস খাওয়ার পর মারা গেল ৪ গরু

news-image

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : একটি ফিশারির পুকুর পাড় থেকে ঘাস কেটে খাওয়ানোর পর শারমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূর চারটি গরু মারা গেছে। গত শনিবার ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

শারমিন আক্তারের দাবি, কীটনাশক মেশানো খাস খাওয়ানোর ফলে তার গরুগুলো মারা গেছে।

তিনি জানান, স্বামীর আয়ের পাশাপাশি তিনি বাড়িতে গরু লালন-পালন করে সংসারের চাহিদা মেটাতেন। শুক্রবার তার ছেলে বাড়ির পাশের একটি ফিশারির পুকুর পাড় থেকে ঘাস কেটে নিয়ে আসে। সেই ঘাস খাওয়ানোর পর থেকে তার গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে প্রথমে তার একটি গাভি মারা যায়। পরে রাতে আরও তিনটি গরু মারা যায়। এতে তার প্রায় তিন লাখ ক্ষতি হয়েছে।

ফিশারি মালিক সাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ফিশারির পুকুরে ওইদিন গ্যাসের ডোজ আর উকুননাশক ওষুধ দেওয়া হয়েছিল। গরুগুলো কী কারণে মারা গেছে তা আমি বলতে পারবো না।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজিমুল ইসলাম সাংবাদিকদের জানান, মারা যাওয়া গরুগুলোর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর কারণ জানা যাবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির