,

দেশের মালিকানা সাধারণ মানুষের কাছে নেই: জিএম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশে গণতন্ত্র না থাকায় সুশাসনও নেই, জীবনের নিরাপত্তা নেই। সাধারণ মানুষের কাছে দেশের মালিকানা নেই।

আজ সোমবার বিকেলে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসার ছেলে মো. শরিফুল ইসলাম ভরসা জাতীয় পার্টিতে যোগ দেন। বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন জিএম কাদের।

জিএম কাদের বলেন, এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকবে, কিছু মানুষ রাজনীতি করে আইনের ঊর্ধ্বে চলে যাবে। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষের সঙ্গে বৈষম্য সৃষ্টি হবে অথবা বিরোধী মতাদর্শের জন্য কোনো সুযোগ বা অধিকার থাকবে না। এমন দেশের জন্য মুক্তিযুদ্ধ হয়নি।

তিনি বলেন, আসলে দেশ মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে দূরে সরে গেছে। জাতীয় পার্টি দেশের মানুষের সব অধিকার সংরক্ষণের দায়িত্ব নিতে রাজনীতি করছে।

এ সময় যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় নেতা মোস্তফা চৌধুরী ও ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?