,

মোংলায় পৌঁছাল বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান

news-image

মোংলা (বাগেরাহট) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারি পণ্য মোংলা বন্দরে এসে পৌঁছেছে। আজ সোমবার দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এ পণ্য নিয়ে পানামা পতাকাবাহী ‘এম ভি থর ফ্রেন্ড’ জাহাজটি নোঙর করে। বিকেল থেকে জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের এ তথ্য জানিয়েছে।

স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশীপ শিপিংয়ের খুলনার প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, গত ২০ দিন আগে এ জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। এতে ১৬৮ টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন মালামাল রয়েছে। বিকেলে স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স এই পণ্য খালাস শুরু করে। পরে সেগুলো নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।

তিনি আরও বলেন, আগামীকাল রেল সেতুর পণ্য নিয়ে পানামা পতাকাবাহীর ‘হোসাই ক্রাউন’ নামে আরও একটি জাহাজে ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে আসবে। এর আগে চারটি জাহাজে আসা রেল সেতুর পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়