,

আবরারের স্মরণসভা: পরীক্ষা দিতে পারছেন না কারাবন্দি ৩ নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের স্মরণসভা করতে গিয়ে দুই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ছাত্র অধিকার পরিষদের তিন নেতা চূড়ান্ত পরীক্ষায় (স্নাতক দ্বিতীয় ও তৃতীয় বর্ষ) অংশ নিতে পারছেন না। মিথ্যা ও হয়রানিমূলক মামলার কারণে আজ সোমবার তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না বলে দাবি ছাত্র অধিকার পরিষদের।

এর মধ্যে আজ দুজনের একটি পরীক্ষা ছিল। চলতি মাস ও আগামী মাসে তাদের আরও বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। এ ছাড়া আরেক নেতার একটি পরীক্ষা রয়েছে আগামী বুধবার। কারাগারে থাকায় এই তিন নেতার সামনের পরীক্ষাগুলোতে অংশগ্রহণও অনিশ্চিত।

পরীক্ষায় অংশ নিতে না পারা ছাত্র অধিকার পরিষদের এই তিন নেতা হলেন- সংগঠনের ঢাকা কলেজ শাখার সাবেক সহসভাপতি মোহাম্মদ রাকিব ও সাবেক সহসাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউছার। তাদের মধ্যে রাকিব রসায়ন ও কাউছার রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আর ইউসুফ অর্থনীতি বিভাগে তৃতীয় বর্ষে পড়েন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদের’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বুয়েট ছাত্র আবরার হত্যার তিন বছর পূর্তি উপলক্ষে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে হামলা করে তাদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রলীগ। হামলায় পরিষদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়েও তাদের পেটায় ছাত্রলীগ। বিকেলে মেডিকেল থেকে পরিষদের নেতাকর্মীদের আটক করে শাহবাগ থানার পুলিশ।

এরপর ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন ও আমিনুর রহমান গত শুক্রবার রাতেই শাহবাগ থানায় ছাত্র অধিকার পরিষদের ২৫ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করেন। দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠায় শাহবাগ থানার পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আগামীকাল মঙ্গলবার ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মীর জামিন আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির