,

পাগল বলা নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল ২ জনের

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় পাগল বলায় আছির উদ্দিন (৭০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ফয়জুল ইসলামকে (৪৫) পিটিয়ে হত্যা করে গ্রামবাসী।

গতকাল রোববার সন্ধ্যায় পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের নালাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পত্নীতলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) অর্পণ কুমার দাস জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার কৃষ্টরামপুর গ্রামের ফয়জুল ইসলাম একটি কুড়াল নিয়ে নালাপুর গ্রামে যান। সেখানে ফয়জুলকে পাগল বলে ডান দেন নালাপুর গ্রামের আছির উদ্দিন। পাগল বলায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফয়জুল কুড়াল দিয়ে আছির উদ্দিনের মাথায় দুটি কোপ দেন। তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে আছির উদ্দিনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, উত্তেজিত জনতা ফয়জুলকে নালাপুর মোড়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট করেন। মারপিটের এক পর্যায়ে ফয়জুল অজ্ঞান হয়ে পড়েন। খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়