,

সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না : অপু বিশ্বাস

news-image

অনলাইন ডেস্ক : ঢাকাই ছবির নায়িকা অপু বিশ্বাসের ‘সিঁথিতে সিঁদুর’ নিয়ে জোর আলোচনা চলছে সোশাল মিডিয়ায়। কলকাতায় এবারের দুর্গাপূজার অনুষ্ঠানে তার সিঁথিতে সিঁদুর দেখা যায়। অপু বিশ্বাস সিঁদুর পরা কয়েকটি ছবি নিজের ফেসবুক প্রোফাইলেও পোস্ট করেন। এর পর থেকেই গুঞ্জন- আবারো কি বিয়ে করেছের জনপ্রিয় এই চিত্রনায়িকা।

অনুরাগীরদের এমন জোর আলোচনার আগুনে গতকাল রাতে যেন হঠাৎ করেই জল ঢাললেন নায়িকা। ভক্তদের উদ্দেশে নিজের ভেরিফায়েড ফ্যানপেজে লিখলেন, সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না।

ইস্যুটি নিয়ে অপু বিশ্বাস ফেসবুক আরো লিখলেন, ‘সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।

২০০৮ সালের এপ্রিলে শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে আনেন অপু। ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির।

সম্প্রতি অপু বিশ্বাস নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় প্রডাকশনের ব্যানারে ‘লাল শাড়ি’ সিনেমা প্রযোজনার ঘোষণা দিয়েছেন। বন্ধন বিশ্বাসের পরিচালনা এই সিনেমায় তার নায়ক সাইমন সাদিক।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির