,

হামলার তথ্য নিশ্চিত করে পুতিনের নতুন হুঙ্কার

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের বিভিন্ন শহরে আজ সোমবার মুহুর্মুহু হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, আজ সকালে অন্তত ৭৫ টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। তবে ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে নতুন করে বলা হয়েছে, রাশিয়া মোটে ৮৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরমধ্যে ৪৩টি ভূপাতিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করার একদিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী এই হামলা চালিয়েছে। রিপোর্ট, হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে।

এদিকে সর্বশেষ, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে চালানো এসব হামলার তথ্য নিশ্চিত করে নতুন করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এক ভিডিও বার্তায় পুতিন বলেছেন, দূর পাল্লার ক্ষেপণাস্ত্র জ্বালানি, সামরিক ও যোগাযোগ স্থাপনায় আঘাত হেনেছে। একইসঙ্গে তিনি হুঙ্কার দিয়ে অঙ্গীকার করেছেন রুশ ভূখণ্ডে পরবর্তীতে যেকোনো সন্ত্রাসী হামলার জবাব হবে কঠোর।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিমিয়া সেতুতে হামলার ঘটনা নিয়ে রুশ নেতা আজ দেশটির নিরাপত্তা পরিষদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির