,

নির্বাচন কমিশনের অধীনে থাকছে না এনআইডি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের অধীনে থাকছে না জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখতিয়ার দিয়ে শর্তসাপেক্ষে পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া জন্মের পরই দেওয়া হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)- খসড়া আইনে এমন বিধান রাখা হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সচিব জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের কাছ থেকে সরকারের কাছে যাচ্ছে। এনআইডি সংক্রান্ত সব কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে। এ সংক্রান্ত ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

তিনি আরও জানান, তবে এনআইডি আইনটি চূড়ান্তভাবে পাস না হওয়া পর্যন্ত এখন যেভাবে কাজ হচ্ছে সেভাবেই চলবে। আইনের ৩২টি ধারা কমিয়ে ১৫ টিতে নামিয়ে আনা হয়েছে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এখন থেকে জন্মের পরপরই হবে নিবন্ধন, আর সেই ইউনিক আইডিই হবে জাতীয় পরিচয়পত্র নম্বর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড