,

‘শাড়ি পরলেও তো পেট দেখা যায়’

news-image

বিনোদন ডেস্ক : ভাইরাল হওয়া গান ‘কাঁচা বাদাম’-এর সঙ্গে নেচে জনপ্রিয়তা পান অঞ্জলি অরোরা। এবার কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের গানে ঠোঁট মিলিয়ে সমালোচিত হলেন। নিন্দুকরা বলছে, গানের সঙ্গে অঞ্জলির পোশাক নাকি ঠিক ছিল না। লাল-কমলা ফিতের ড্রেসের গলা এতটাই বড় যে, তার বক্ষ নজরে আসছে সহজেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচা বাদাম’ গানে ঠোঁট মিলিয়ে নেচে আলোচনায় আসেন অঞ্জলি। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘লক আপ’ নামের রিয়্যালিটি শো-তেও বিশেষ আকর্ষণ ছিলেন তিনি। তবে বিতর্ক তার পিছু ছাড়েনি। পোশাক নিয়েও সম্প্রতি তেমনই সমালোচনা শুরু হয়েছিল। ‘রস’ ছবির বিখ্যাত গান, আশা ভোঁসলের গাওয়া ‘সাজনা হ্যায় মুঝে, সাজনা কে লিয়ে’তে অশ্লীল পোশাক পরার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

যদিও এ বার আর প্রতিক্রিয়া জানাতে দেরি করেন অঞ্জলি। তিনি বলন, ‘দেখুন, এটা আমার শরীর। আমি কেমন পোশাক পরব, তা আমিই ঠিক করব।’

বিতর্ককে উড়িয়ে দিয়ে অঞ্জলি সাফ জানিয়ে দিলেন, ‘লোকে শাড়ি পরলেও কথা শোনায়। ক্রপ টপ পরলেও তো পেট দেখা যায়। শাড়ি পরলেও একই ব্যাপার। সবই অশ্লীল? আসলে লোকে সুযোগে থাকে। ট্রোল করার ফিকির খোঁজে।’

অঞ্জলির দাবি, সবাইকে খুশি করে দুনিয়ায় চলা যায় না। ভালোবাসা যেমন পাওয়া যায়, ঘৃণা, নিন্দাও জীবনধারণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে নেওয়া উচিত।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির