,

মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে পিটুনি!

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে মসজিদে ঢুকে মুয়াজ্জিনকে মারধরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের হাইলাকাঠি পাড়ের হাট জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

মুয়াজ্জিনের নাম আব্দুল বারেক আকন (৪২)। তিনি পূর্ব ইন্দ্রোপাশা গ্রামের মৃত আব্দুল মন্নান আকনের ছেলে ও মঠবাড়ি ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক।

মুয়াজ্জিন আব্দুল বারেক আকন জানান, উপজেলার হাইলাকঠি পাড়ের হাট এলাকায় তার একটি দোকান আছে। গত দুই দিন আগে স্থানীয় গ্যারেজ ব্যবসায়ী মো. মিন্টু খান তার কাছে টাকা ধার চান। টাকা ধার না দেওয়ায় আজ সকালে স্থানীয় শিশুদের কোরআন শিক্ষা দেওয়ার সময় মসজিদে প্রবেশ করে দরজা বন্ধ করে স্টিলের হ্যান্ড টসলাইট দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন মিন্টু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মিরানা আফরোজ অন্নি জানান, আব্দুল বারেক আকনের শরীরে ফ্র্যাকচারের কোনো আলামত নেই। তবে শক্ত কিছু দিয়ে আঘাত করায় তার মাংস পেশী কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মো. মিন্টু খান মুঠোফোনে জানায়, কোরআন শিক্ষা দেওয়ার সময় তার ৯ বছর বয়সী মেয়েকে মুয়াজ্জিন শ্লীলতাহানি করেন। বিষয়টি মেয়ের কাছে জানতে পেরে হুজুরকে টর্চ লাইট দিয়ে পিটিয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, আব্দুল বারেক আকনকে মারধরের খবর শুনে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতার্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জড়ো হতে শুরু করে। এ সময় পুলিশ বিচারের প্রতিশ্রুতি দিয়ে তাদের শান্ত করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯