,

ভারতে আমরাই বেশি কনডম ব্যবহার করি: আসাদউদ্দিন ওয়াইসি

news-image

অনলাইন ডেস্ক : ভারতে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বরং ভারতের মুসলিমরাই সবচেয়ে বেশি কনডম ব্যবহার করছে। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবতের মন্তব্যের জেরে এসব কথা বলেছেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

ওয়াইসি গতকাল শনিবার হায়দরাবাদে অনুষ্ঠিত এক সমাবেশের ভিডিও টুইট করেছেন। ভিডিওতে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান ওয়াইসিকে বলতে শোনা যায়, ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে না, উল্টো কমছে। মুসলিমদের মধ্যে সন্তান জন্মদানের ব্যবধানও বাড়ছে। এসময় তিনি আরও বলেন, কারা দেশে বেশি কনডম ব্যবহার করছেন? আমরা। মোহন ভগবত এ নিয়ে কথা বলবেন না।

এর আগে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক পরামর্শদাতা মোহন ভগবত বলেন, ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সবার জন্য সমান একটি নীতি দরকার।

আরএসএসের বার্ষিক দশেরা সমাবেশে আরএসএসের প্রধান ভারতের জনসংখ্যায় ‘ধর্ম-ভিত্তিক ভারসাম্যহীনতা’ এবং ‘জোর করে ধর্মান্তকরণ’র কথাও উল্লেখ করেন। আরএসএস প্রধানের এসব কথার জেরেই ওয়াইসি এমন পাল্টা জবাব দিলেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতের জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা-৫ এর বরাত দিয়ে ওয়াইসি বলেন, ভারতে মুসলমানদের সন্তান জন্মদানের মোট হার (টিএফআর) সর্বোচ্চ হ্রাস পেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না