,

বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপে ইয়েমেন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করলো ইয়েমেন অনূর্ধ্ব-১৭ দল। আজ রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এই জয়ে ‘ই’ গ্রুপে তিন ম্যাচের তিনটিই জিতে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করলো ইয়েমেন। অন্যদিকে সমান ম্যাচে দুই জয়, এক হার সঙ্গী হওয়া বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেছে বাছাই পার হওয়া।

প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ২৮ মিনিটে তুয়াইকি এগিয়ে দেন ইয়েমেনকে। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নোমান। প্রথমার্ধে যোগ করা সময়ে ৩-০ করেন কাশেম। দ্বিতীয়ার্ধে অবশ্য বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। তবে কাজে লাগাতে পারেনি। বরং ৭৮ মিনিটে আমেরের গোলে ব্যবধান আরও বাড়ায় ইয়েমেন। শেষ পর্যন্ত ৪-০ গোলের সহজ জয় পায় দলটি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির