,

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরার মাতুয়াইল বাদশা মিয়া রোডে বিদ্যুৎস্পৃষ্টে আয়মান আয়াশ মোস্তফা (২৪) নামের এক ইন্টারনেট লাইন সংযোগকারীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটায় এ ঘটনাটি ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের সহকর্মী সাইদুল ইসলাম জানান, মাতুয়াইল বাদশা মিয়া রোডে মইয়ে উঠে ইন্টারনেট লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে উপর থেকে নিচে পড়ে গিয়ে আহত হন মোস্তফা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃত মোস্তফা মুসলিমাবাদ বাগানবাড়ি ধনিয়া যাত্রাবাড়ীর বাসিন্দা। তার বাবার নাম হেলাল উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির