,

সঙ্গী বিবাহিত জেনেও সম্পর্কে জড়ালে ‌‘ধর্ষণ’ বলা যাবে না

অনলাইন ডেস্ক : সঙ্গী বিবাহিত জেনেও সম্পর্ক চালিয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সেই সঙ্গীর বিরুদ্ধেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ বৈধ হতে পারে না। এটাকে প্রেম এবং আবেগের সম্পর্ক বলা যেতে পারে। এক নারীর আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার এই রায় দিয়েছে ভারতের কেরালা রাজ্যের হাইকোর্ট।

আদালতের পর্যবেক্ষণ, বিয়ের প্রতিশ্রুতি প্রত্যাহারকে অপরাধ বলা যায়। কিন্তু দুজনের সম্মতিক্রমে শারীরিক সম্পর্ক ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণকে প্রতিষ্ঠিত করে না।

ভারতের আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১০ সালে শ্রীকান্ত শশীধরন নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় কেরালার এক তরুণীর।

শ্রীকান্ত শশীধরন নামে এক যুবকের সঙ্গে কেরলের এক তরুণীর সম্পর্ক তৈরি হয় ২০১০ সালে। ২০১৩ সালে ওই তরুণী জানতে পারেন প্রায় ছয় বছর আগে বিয়ে করেছেন ওই যুবক। বিয়ের কথা জেনেও ওই সম্পর্ক থেকে বেরোতে চাননি তরুণী।

২০১৯ সাল পর্যন্ত ছিল তাদের সেই সম্পর্ক। পরে প্রতারণা, বিশ্বাসঘাতকতা এবং ধর্ষণের অভিযোগে শ্রীকান্তর বিরুদ্ধে এফআইআর করেন ওই তরুণী। তার দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিলেও বিশ্বাসভঙ্গ করেছেন শ্রীকান্ত।

তবে তরুণীর এই দাবি অস্বীকার করে উচ্চ আদালতে যান শ্রীকান্ত । তিনি জানান, ওই তরুণীর সঙ্গে ভালোবাসা এবং শারীরিক সম্পর্ক হয়েছিল। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি তিনি দেননি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড