,

ইসলামের টানে অভিনয় ছাড়লেন অভিনেত্রী

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে টিকে থাকার জন্য তারকারা নিজেকে উজাড় করে দিয়ে দিন-রাত পরিশ্রম করেন। আর সেই দীর্ঘদিনের গোছানো ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন অভিনেত্রী সানা খান। ইসলাম ধর্মকে অনুসরণ করতে ও ধর্মের জন্য কাজ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ফের ধর্মের পথে চলার জন্য বিনোদন জগৎকে ত্যাগ করলেন ভোজপুরী সিনেমার নামী অভিনেত্রী সহর আফসাহ। সামাজিক মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘আমি সকলকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’

আফসা আরও লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আল্লাহর নির্দেশ মতোই বাকি জীবনটা কাটাতে চান তিনি। সকলে প্রার্থনা করুন যেন আল্লাহর কৃপায় আমি সৎ জীবনযাপন করতে পারি। এখনো পর্যন্ত যে জীবনযাপন করেছি তার উপর নয়, বরং এখন থেকে যে জীবনযাপন আমি করব তার উপরে নির্ভর করেই আমাকে মনে রাখা হোক, এই কামনা করব।’

উল্লেখ্য, এর আগে ২০১৯ এ অভিনেত্রী জায়রা ওয়াসিম বলিউড ছাড়েন। বেছে নেন ধর্মের পথ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির