,

নারায়ণগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে শিমরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (৩০), নুরুদ্দিন (৪৫), জামাল (৪২) ও অজ্ঞাত এক পুরুষ (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন।

তিনি বলেন, রোববার সকালে শিমরাইল এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক ও যাত্রীরা। ঘটনার পরপর স্থানীয়রা অটোরিকশার এক যাত্রীকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৪ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ১০টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ৩ জনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক। ১ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির