,

হল খুললেও কুবিতে পরীক্ষা স্থগিত থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বন্ধ আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ রোববার দুপুর ১২টার মধ্যে সব কটি হল খুলে দেওয়া হবে। গতকাল শনিবার দুপুরে উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, হল খুলে দেওয়া হলেও শুধু আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে থেকে হলে অবস্থান করে তারা আইডি কার্ড নিয়ে উঠতে পারবেন, আবাসিক হওয়ার শর্তে। এ ছাড়া ১০-১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তটি বহাল থাকবে বলে জানা যায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘রোববার ১২টায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময় হলে উঠতে পারবে শিক্ষার্থীরা। তবে আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু হলে থাকে তারা হলের অফিস থেকে আবাসিক ফরম নেবে এবং ব্যাংকে টাকা জমা দিয়ে হলে উঠবে। আবাসিকতার আইডি কার্ড করার জন্য আমরা দেড় মাস সময় দেব।’

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রভোস্ট জিল্লুর রহমান বলেন, ‘হলে যাদের আবাসিকতা নেই তাদের সাময়িক পরিচয়পত্র দেওয়া হবে। আবাসিকতার জন্য ফরম পূরণ করে হলে উঠতে হবে। সে ক্ষেত্রে ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে।’

এদিকে পরীক্ষা স্থগিত রেখে হল খুলে দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন হল খুলে দিতে পারলে প্রশাসন কেন পরীক্ষা নিতে পারবে না।

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল আছি। যে কাজটি তাদের জন্য মঙ্গলজনক হবে, সেটিই বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে।’

গত ৩০ সেপ্টেম্বর ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ ঘটনার জের ধরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আবাসিক হল বন্ধে ঘোষণা করে কর্তৃপক্ষ এবং পরে হল সিলগালা করে দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না