,

দুর্লভ গোলাপি হিরা বিক্রিতে রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : হংকংয়ে প্রায় ৫৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে একটি দুর্লভ গোলাপি হিরা। যা কিনা বাংলাদেশি মুদ্রায় ৬০০ কোটি টাকারও বেশি। নিউইয়র্কভিত্তিক ব্রোকার হাউস সুথবি’স জানিয়েছে, এই হিরাটি এখন পর্যন্ত বিক্রীত হিরাগুলোর মধ্যে ক্যারেটপ্রতি সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। যা একটি বিশ্ব রেকর্ডও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শুক্রবার হংকংয়ে ১১ দশমিক ১৫ ক্যারেট ওজনের উইলিয়ামসন পিংক স্টার নামে ওই হিরাটিকে নিলামে তোলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ফ্লোরিডার এক ক্রেতা হিরাটি কিনে নেন। নিলামে হিরাটির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২১ মিলিয়ন ডলার। অথচ তা বিক্রি হয়েছে এর দুই গুণেরও বেশি দামে।

উইলিয়ামসন পিংক স্টার হিরাটির নামকরণ করা হয়েছে আরও দুটি গোলাপি হিরার নামের সমন্বয়ে। একটি হলো সিটিএফ পিংক স্টার এবং অপরটি উইলিয়ামসন স্টোন। ২৩ দশমিক ৬ ক্যারেটের উইলিয়ামসন স্টোন হিরাটি ১৯৪৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের বিয়েতে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

এই পর্যন্ত বিশ্বে যত গোলাপি হিরা বিক্রি করা হয়েছে তার মধ্যে এই হিরাটি দ্বিতীয় বৃহত্তম। বিশ্ব বাজারে গোলাপি হিরা বেশ দুর্লভ এবং উচ্চমূল্যের একটি বস্তু। এখন পর্যন্ত ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি গোলাপি হিরা বিক্রি করা হয়েছিল। সিটিএফ নামে পরিচিত ওই গোলাপি হিরাটি বিক্রি করা হয়েছিল ৭ কোটি ১২ লাখ ডলারে।

গত শুক্রবারের নিলামে বিক্রি হওয়া হিরার বিষয়ে সুথবি’স এশিয়ার জুয়েলারি অ্যান্ড ওয়াচেস বিভাগের চেয়ারম্যান ওয়েনহাউ য়ু বলেছেন, ‘শুক্রবারের বিক্রি হওয়া হিরাটি কেবল এশীয়দের উচ্চ মানের হিরার জন্য ক্রমবর্ধমান চাহিদারই প্রমাণ দেয় না। একই সঙ্গে গোলাপি হিরার বড় অভাব সম্পর্কে একটি উচ্চতর সচেতনতাও প্রদর্শন করে এই নিলাম।’

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী