,

১৮+ সিনেমা প্রদর্শনের অনুমতি চায় সিনেপ্লেক্স!

news-image

বিনোদন প্রতিবেদক : ন ডরাই’ সিনেমা দিয়ে প্রযোজনায় খাতায় নাম লেখায় দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬টি বিভাবে পুরস্কৃতি হয়। নির্মাতা তানিম রহমানের পরিচালনায় এটি ছিল সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এবার নতুন সুখবর দিল স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

গতকাল শনিবার প্রতিষ্ঠানটি ১৮ বছরে পা রাখার আনন্দে জমকালো আয়োজনে একসঙ্গে নতুন একসঙ্গে ৪টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তারা। সন্ধ্যায় এসকেএস টাওয়ার (মহাখালী) শাখায় আয়োজিত বর্ণাঢ্য জন্মোৎসবে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান।

তিনি বলেন, ‘বাংলা সিনেমায় এখন নতুন হাওয়া বইছে। এতে আমরা খুবই আনন্দিত। মনে পড়ে ২০১৮ সালের কথা। তখন আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। কারণ, আমাদের মতো করে বাংলা সিনেমা পাচ্ছিলাম না। সেই হতাশা থেকেই “ন ডরাই” নির্মাণ করেছি। এবং দারুণভাবে সফল হয়েছি।’

মাহবুব রহমান আরও বলেন, ‘আফসোস, এরপরই মহামারির কবলে পড়ি। আমাদের হলগুলো বন্ধ হয়ে যায়। আমরা খেয়ে না খেয়ে তখন নিজেদের টিকিয়ে রেখেছিলাম। আশার কথা, আবারও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমাদের সিনেমাও জেগে উঠেছে। সেই আনন্দের রেশ ধরে এই শুভদিনে জানাতে চাই, আমরা ৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। আশা করছি, আসছে বছরে অন্তত ৩টি সিনেমা আমরা আপনাদের উপহার দিতে পারব।’

এসময় তিনি স্টার সিনেপ্লেক্স’র শাখা ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার কথাও জানান। এ তালিকায় আছে চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, কক্সবাজার, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন জেলায়।

মাহবুব রহমান বলেন, ‘আজ আমরা ১৮ বছরে। আশা করছি এখন থেকে সেন্সরবোর্ড আমাদেরকে ১৮+ সিনেমাও চালানোর অনুমতি দেবেন। তারচেয়ে বড় বিষয়, ১৮ বছরে আমরা ১৮টি স্ক্রিন দিতে পেরেছি। কিন্তু আমার লক্ষ্য সেঞ্চুরি। আর সেই লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে চলেছি।’

এসময় মুক্তিপ্রতীক্ষিত ‘দামাল’ টিম (রায়হান রাফী, সিয়াম আহমেদ, মীম প্রমুখ) উপস্থিত ছিল। ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত আজমেরী হক বাঁধন, ‘ন ডরাই’ সুনেরাহ বিনতে কামাল, ‘বিশ্বসুন্দরী’র চয়নিকা চৌধুরী, ‘অপারেশন সুন্দরবন’র দীপংকর দীপন, ‘চাদর’ সিনেমার সাইমনসহ অনেকেই।

উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্সে প্রথম শাখার যাত্রা হয়। গত ১৮ বছরের প্রতিষ্ঠানটি আরও শাখা খুলেছে রাজধানীর ধানমন্ডি, মহাখালী, বিজয় সরণি ও মিরপুরে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড