,

আমি বিয়ে করলে সবাইকে জানিয়েই করব: সিদ্দিক

news-image

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় মুখ সিদ্দিকুর রহমান। বেশ কিছু দিন আগে বিচ্ছেদ হয়েছে স্ত্রীর সঙ্গে। তিনি আবার বিয়ে করেছেন বলে গুঞ্জন ওঠে। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই অভিনেতা।

আজ শনিবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন সিদ্দিকুর রহমান। সেখানে তিনি বলেন, ‘আমি বিয়ে করি নাই। বিয়ে করলে সবাইকে জানিয়েই করব।’

নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:

আরশ হোসাইন (সিদ্দিকুর রহমানের ছেলে) গতকাল রাতে চলে গেছে তার মায়ের কাছে তাই আমার মনটা খুব ভালো ছিলো না। তাই সারাদিন ঘর থেকে বের হই নাই। যেহেতু ভাগ্যক্রমে আমার মা আমার কাছে তাই সারাদিন আমি আমার মায়ের সাথে সময় কাটালাম।

গত দুদিন ধরে ফেসবুকের (নাহিদ এবং তাশা) বিয়ের কিছু ছবি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে আমার এবং আমার সন্তান আরশ হোসাইনকে নিয়ে। কিন্তু আমি বিয়ে করি নাই এইটা ১০০% সত্যি। আমি বিয়ে করলে সবাইকে জানিয়েই করব। লুকিয়ে বা পালিয়ে বিয়ে করব না ইনশাল্লাহ। কিন্তু আমি অবাক হয়ে গেছি আমরা যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, তারা কোনো কিছু ভলোভাবে না পড়ে বা না দেখে অনেক কিছু মন্তব্য করি। কিন্তু সত্যিকার অর্থে সচেতন মানুষ হিসেবে এটা করা উচিত না। এমন হলে মনে হয় তাহলে কি আমরা নিজেদেরেক নিজেয়াই চিনতে পারি নাই। আর যখন আপনি নিজেকে চিনতে পারবেন না তখন আপনার পাশে থাকা স্বার্থপর মানুষটি আপনার দুর্বলতা সুযোগটা গ্রহণ করবে। সচেতন মানুষ হিসাবে এটা করতে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।

অতএব সবাইকে বলব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হোন। আল্লাহপাক সবাইকে ভালো রাখুন। আমিন…..

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯