,

সরকার চায় না কেউ গুম হোক: পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার চায় না কেউ গুম হোক, বিচারবহির্ভূত হত্যার শিকার হোক।’

আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেবের বাজার স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের (বিচারবহির্ভূত হত্যা) কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে। সরকার গুম, খুন ও বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে পশ্চিমা দেশগুলোর মাথা ব্যথা শুরু হয়েছে। বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে পশ্চিমাদের কোনো পরামর্শের প্রয়োজন নেই।’

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক আব্দুল বাছিত এবং সেলিম উদ্দিনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না