,

দেখামাত্র গুলি করার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বিহারে মানুষখেকো একটি বাঘকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ জন্য দক্ষ শিকারিদের নিয়ে বিশেষ দল গঠন করা হয়েছে। তারা গত ৬ দিনেও বাঘটির সন্ধান পায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর থেকে রামনগর থানার দামরো এলাকায় বাঘের হামলায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাল্মিকী বাঘ সংরক্ষণ প্রকল্পের ফিল্ড ডিরেক্টর কে নেশামানি জানান, বিহারের প্রধান মুখ্য বন কর্মকর্তা পিকে গুপ্ত বাঘটিকে দেখামাত্র গুলি করে মারার নির্দেশ দিয়েছেন। বাঘ মারতে প্রায় ৫০০ জনের একটি বড় দল দুমরি গ্রামে পৌঁছে গেছে। বাঘের গতিবিধি বুঝতে আকাশে ড্রোন ওড়ানো হচ্ছে।

গত শুক্রবার রামনগর থানার দামরো গোবর্ধন গ্রামে সঞ্জয় মাহাতো নামের এক যুবককে হত্যা করে। বৃহস্পতিবার রাতে বাঘটি ১২ বছরের এক শিশুকে মেরে ফেলে। ১২ সেপ্টেম্বর থেকে বাঘের হামলায় সাতজনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির