,

রাতে কমলাপুরে ট্রেনে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১৭ বছরের এক তরুণী। গতকাল শুক্রবার দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)।
আজ শনিবার কমলাপুর থেকে একটি সূত্র জানায়, ওই তরুণী নেত্রকোনা থেকে একটি ট্রেনে করে কমলাপুরে আসে। পরে গ্রেপ্তারকৃতরা তাকে ১নং প্ল্যাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে ধর্ষণ করে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে ইমরান নামে একজন এখনো পলাতক আছেন। বর্তমানে ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে চিকিৎসাধীন আছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির