,

ইউক্রেন যুদ্ধে কী প্রভাব ফেলবে এই নোবেল

news-image

জাহাঙ্গীর সুর
এ বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে মুখোমুখি হয়েছেন শান্তি ও সংঘর্ষ বিশেষজ্ঞ অশোক সোয়াইন। ভারতীয় বংশোদ্ভূত এই গবেষক সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ গবেষণা বিভাগের প্রধান। পাশাপাশি তিনি আন্তর্জাতিক জল সহযোগিতাবিষয়ক ইউনেসকো চেয়ার। গতকাল ইমেইলে সাক্ষাৎকার নেন সহকারী সম্পাদক জাহাঙ্গীর সুর

বেলারুশের লড়াকু মানবাধিকার নেতা অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। নোবেল কমিটির এই সিদ্ধান্তকে কীভাবে মূল্যায়ন করছেন।

অশোক সোয়াইন : আমি মনে করি, এটি ভালো ও নিরাপদ সিদ্ধান্ত। মানবাধিকার বিষয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করার খুবই দরকার ছিল। পৃথিবীতে একদিকে গণতন্ত্রের পতন ঘটছে। অন্যদিকে উত্থান হচ্ছে লোকরঞ্জনবাদ ও

সংখ্যাগরিষ্ঠতাবাদের। এ কারণে বিশ্বের নানা প্রান্তে মানবাধিকারের ক্রমাবনতি ঘটছে। সেদিক থেকে বলা যায়, মানবাধিকার নিয়ে কাজ করে যাওয়া তিনটি সত্তাকে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করার এ সিদ্ধান্ত মানবাধিকার বিষয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে।

জাহাঙ্গীর সুর : এবারের নোবেল শান্তি পুরস্কার ইউক্রেন যুদ্ধে আসলে কী ধরনের প্রভাব ফেলবে।

অশোক সোয়াইন : আমার মনে হয় না যে, এই পুরস্কার ইউক্রেন যুদ্ধে বড় কোনো প্রভাব ফেলতে পারবে। এমনকি রাশিয়া ও বেলারুশের জাতীয় রাজনীতিতেও যে এই পুরস্কার কোনো প্রভাব ফেলবে, আমার তা মনে হয় না।

জাহাঙ্গীর সুর : মানে, ইউক্রেন যুদ্ধের অবসানের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠায় এবারের নোবেল শান্তি পুরস্কার কোনো ভূমিকা রাখতে পারবে না?

অশোক সোয়াইন : না। আমি মনে করি না, এবারের নোবেল শান্তি পুরস্কার ইউক্রেন যুদ্ধ থামাতে পারবে বা কাক্সিক্ষত শান্তি প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখবে।

জাহাঙ্গীর সুর : এই পুরস্কার কি অ্যালেস বিয়ালিয়াৎস্কির কারামুক্তিতে সহযোগিতা করতে পারে?

অশোক সোয়াইন : সম্ভাবনা রয়েছে। কারণ, নোবেল পুরস্কার দেওয়ার পর এখন যেটা ঘটবে, অ্যালেস বিয়ালিয়াৎস্কিকে বিনা বিচারে বন্দি রাখার জন্য বেলারুশের নেতৃত্বের বিরুদ্ধে আরও বেশি নিন্দা-সমালোচনায় সরব হয়ে উঠবে আন্তর্জাতিক সম্প্রদায়। একই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্দার লুকাশেঙ্কোও আন্তর্জাতিকভাবে আরও বেশি কোণঠাসা, একঘরে হতে থাকবেন।

জাহাঙ্গীর সুর : রাশিয়া এরই মধ্যে [ক্রিমিয়ার পর] ইউক্রেনের আরও চারটি অঞ্চল অধিগ্রহণ করে নিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসলে কোথায় থামবেন?

অশোক সোয়াইন : এটা ঠাহর করা খুবই দুরূহ যে, পুতিন আসলে ঠিক কোথায় গিয়ে ক্ষান্তি দেবেন। পুতিন কখন যুদ্ধ থেকে সরে যাবেন, এ প্রশ্নে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক. পুতিন যদি দেখেন এই যুদ্ধ থেকে রাশিয়া রাজনৈতিকভাবে আর কোনো ফায়দা লুটতে পারছে না, তখন তিনি রণ-নিবারণ নিতে পারেন। দুই. চীন যদি সহযোগিতা করা বন্ধ করে দেয়, তাহলেও তিনি যুদ্ধ থেকে সরে যেতে পারেন।

জাহাঙ্গীর সুর : আপনি কি মনে করেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে?

অশোক সোয়াইন : আমার তা মনে হয় না। আশঙ্কা খুব ক্ষীণ। আর যদি রাশিয়া এমন কিছু ব্যবহার করেই, তা হবে কৌশলগত পারমাণবিক অস্ত্র।

জাহাঙ্গীর সুর : আপনি কি মনে করেন না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত? কারণ, তারা লাখ লাখ উদ্বাস্তু ও শরণার্থীকে আশ্রয় দিয়েছেন এবং নিজ নিজ সীমান্তে শান্তি সমুন্নত রাখার চেষ্টায় রত আছেন।

অশোক সোয়াইন : আমি মনে করি, সক্রিয় রাজনীতিবিদদের এ পুরস্কার না দেওয়ার সিদ্ধান্তই উত্তম। এর আগে মিয়ানমারের নেতা অং সান সু চি এবং ইথিওপিয়ার নেতা আবি আহমেদকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু এতে নোবেল পুরস্কারের সুনাম ততটা হয়নি। এমনকি [যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট] বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

জাহাঙ্গীর সুর : সময় ও মতামত দেওয়ার জন্য ধন্যবাদ।

অশোক সোয়াইন : ধন্যবাদ। শুভকামনা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯