প্রধানমন্ত্রীর হার্ডলাইনের আরেক ঝলক
মোস্তফা কামাল
বিদেশে হাইপ্রোফাইল সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন একটি রাষ্ট্রাচার। প্রধানমন্ত্রীর এ ধরনের সংবাদ সম্মেলনগুলো নিয়ে সাধারণ মানুষের বরাবরই একটু বেশি আগ্রহ। সাংবাদিকদেরও থাকে যারপরনাই প্রস্তুতি। প্রথমত, প্রশ্নের সুযোগ পাওয়া। সেই নিশ্চয়তা পেলে প্রশ্নের মুন্সিয়ানার রিহার্সাল। স্তুতির হোমওয়ার্কও থাকে কারও কারও। স্তুতি বা বন্দনায় বারণ করে সরাসরি প্রশ্নে চলে যেতে একাধিকবার নির্দেশের মতো করে সাংবাদিকদের আহ্বান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ কিছুটা হয়েছে। গেল কয়েকটা সংবাদ সম্মেলনে এর জের মালুম করা গেছে। এবারের সংবাদ সম্মেলনটিতে তা আরেকটু স্পষ্ট।
প্রশ্নদৃষ্টে এবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের আওতাও ছিল নির্ধারিত। অনেক বিষয় আনেননি। একেবারে প্রাসঙ্গিক কয়েকটি সীমিত বিষয়ে পরিপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি। বাংলাদেশ প্রশ্নে যুক্তরাষ্ট্রের কূটনীতি, বিরোধী দল বিএনপির রাজনীতি নিয়ে ছিল বেশিরভাগ বক্তব্য। রদেশে ফিরে করা সংবাদ সম্মেলনে তার বক্তব্যের বেশ কিছু সময়জুড়েই ছিল যুক্তরাষ্ট্র এবং রসবমিলিয়ে বিশ্বজুড়ে চলমান এ স্নায়ুযুদ্ধকালে যুক্তরাষ্ট্র বিষয়ে রাখঢাকের কিছু বাকি রাখেননি। বলার মতো অবশিষ্টও রাখেননি কিছু। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়েই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যারপরনাই কঠোর বক্তব্য দিয়ে এসেছেন। যা তার এবারের যুক্তরাষ্ট্র সফরের একটি মোটা দাগের ঘটনা। যুক্তরাষ্ট্র মানবাধিকারের সবক দেয়, আবার বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়ও দেয় বলে দেশটির তীব্র সমালোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যুক্তরাষ্ট্রে অবস্থান করে এসব কথা বলছিলেন, তখন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পিটার হাসেরও মুখ চলতে থাকে অবিরাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা চাইলে গণতন্ত্র দিতে হবে, মানুষকে মতপ্রকাশ ও স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে- এ ধরনের কথা বলতেও ছাড়েননি। এর ঠিক আগে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন-দুদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পরিদর্শনে ছুটে গেছেন তিনি। দিয়েছেন নানা পরামর্শ। সরকারের দিক থেকে নির্বাচনসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পিটার হাসসহ বিদেশি কূটনীতিকদের তৎপরতাকে ভালো চোখে দেখা হচ্ছে না। মন্ত্রীদের কয়েকজন নিয়মিত এ বিষয়ে সরকারের মনমর্জি জানিয়ে আসছেন, যা প্রধানমন্ত্রীর সাহসী বা অতিসাহসী অবস্থানেরই ভার্সন।
এর মাঝেই পিটার হাসের গত কদিনের এগিয়ে চলা তার কয়েকজন পূর্বসূরির মতোই। সরকার তা সয়ে যাচ্ছে। আবার প্রতিক্রিয়াও দিয়ে যাচ্ছে। তার এক পূর্বসূরি ড্যান মজিনাকে সরকারের দিক থেকে কটাক্ষ করা হয়েছিল ‘কাজের মেয়ে মর্জিনা’ নামে। আরেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের উড়ন্ত ভূমিকাও ছিল উল্লেখ করার মতো। দুরন্ত ওই সময়টাতে রাজধানীর মোহাম্মদপুরে বার্নিকাটের গাড়িতে হামলা হয়েছে, যা সরকারকে বেশ বেকায়দায় ফেলেছে। এ সংক্রান্ত মামলা চলছে। এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অতি নাক গলানোর এক পর্যায়ে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালকে তাচ্ছিল্য করা হয়েছিল ‘দুই আনার মন্ত্রী’ বলে।
এ ছাড়া আরও কিছু বিষয়ে বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র বিষয়ে একটি অবস্থান রয়েছে। যার মূল কারণ একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধে দেশটির দুঃখজনক ভূমিকা। প্রধানমন্ত্রীর এ নিয়ে রাখঢাক নেই। কথা চিবাচ্ছেন না। প্রায় নিয়মিতই তিনি তার এ সংক্রান্ত মনমর্জির সোজাসাপ্টা জানান দিচ্ছেন।
যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে দেশটির মাটিতে গিয়েও কম বলেননি। ১৮ দিনের সফর শেষে দেশে ফিরেও বলেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান সরকারপ্রধান। এর পর গত ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছেড়ে যান। পরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা। সেখানে বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত বলেছেন।
এ সফর নিয়ে বৃহস্পতিবার বিকালে গণভবনে হয় সংবাদ সম্মেলনটি। সফরকে দেশের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, আগামী বছর হবে মহাসংকটের। আছে দুর্ভিক্ষের শঙ্কাও। তাই সবাইকে আরও সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। সংকট মোকাবিলায় সরকার প্রস্তুত সেই বার্তাও দেন। যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে দাওয়াত না দেওয়া, রপ্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্য এখানে প্রাসঙ্গিক। … ‘আমাদের দেশে রবলতে-বলতে শেখ হাসিনা বলেই দিলেন : ‘এখন আবার আমেরিকা ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে সমানে মদদ দিয়ে যাচ্ছে। একটা দেশ আরেকটা দেশকে নিষেধাজ্ঞা দেয়, এটা কেমন কথা! শুধু অস্ত্র প্রতিযোগিতা আর যুদ্ধ করে অস্ত্র প্রস্তুতকারী বা অস্ত্র বিক্রিকারী দেশ লাভবান হবে আর আমাদের মতো সাধারণ দেশের মানুষ না খেয়ে মরবে, কষ্ট পাবে।’
প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র অবস্থানকালে দেশে আওয়ামী লীগ-বিএনপির কোমরের জোর, হাঁটুর জোরসংক্রান্ত কিছু মেঠো কথামালা চলেছে। দুদলের নেতাদের বাহাস হয়েছে এ নিয়ে। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোমর-হাঁটুর কথাটি এসেছে ‘খুঁটি’ আকারে। তার ভাষায় : জনগণের সমর্থন থাকলে বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিত না। তিনি আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ চান জানিয়ে বলেছেন, তবে নির্বাচনে আসা-না আসা প্রতিটি রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কেউ না এলে সরকারের বা তার করণীয় কিছু নেই- এ বার্তাও দিয়েছেন। ‘লোকমা তুলে খাইয়ে দেবেন না’ মর্মে মন্তব্য করেছেন। এমন বার্তার মধ্যে অনেকে পুরনো গন্ধ পাচ্ছেন। গন্ধটি ২০১৮ সালের নয়। ২০১৪ সালের। অর্থাৎ আতঙ্কের। বিএনপি নিয়মিত কোনো না কোনো বিদেশি রাষ্ট্রদূতের কাছে যাচ্ছে; নির্বাচন নিয়ে কথা বলছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, নাকি বিদেশি দূতাবাসের মাধ্যমে সরকার পরিবর্তন হবে?- প্রশ্নটি গুরুতর হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীর কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিল- সামনে নির্বাচন। সবকিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলোকে এবারও চায়ের আমন্ত্রণ জানাবেন কিনা? হ্যাঁ-না স্পষ্ট জবাব দেননি প্রধানমন্ত্রী। তবে ‘না’-এর আমেজ ছিল বেশি। একদিকে প্রধানমন্ত্রীর হার্ডলাইন তথা সাহসিকতার এক্সট্রিম পর্যায়ে, আরেকদিকে বিএনপির রক্ত দিয়ে হলেও সরকারের পতন ঘটানোর হুঙ্কারে শান্তির বার্তা অনুপস্থিত। লক্ষণটি মোটেই শুভ নয়। কারও জন্যই নয়।
মোস্তফা কামাল : সাংবাদিক ও কলাম লেখক এবং বার্তা সম্পাদক, বাংলাভিশন











