,

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর আবার তাদের বিরুদ্ধে মামলা করেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন।

ওই মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদের আসামি করে কোর্টে চালান দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হুসেইন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারি, মো. রাকিব সদস্য (পল্টন থানা), আরিফুর রহমান আরিফ (সদস্য, ডেমরা থানা), ঢাকা কলেজ শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, সাবেক সহ-সভাপতি মো. রাকিব, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার, যুগ্ম সদস্য সচিব গণঅধিকার (ঢাকা মহানগর দক্ষিণ) বিল্লাল হোসেন।

এর আগে হামলার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

এজাহারে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন নাজিম উদ্দীন।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের ওপর হামলার একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাদের আটক করা হয়েছিল। আজ শনিবার সকালে ২৪ জনকে এ মামলায় আসামি করে কোর্টে চালান করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির