,

আগুনরঙা মৌনি

news-image

বিনোদন ডেস্ক : কমলা পোশাকে সোশাল মিডিয়ায় আগুন ধরালেন মৌনি রায়। বৃহস্পতিবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে একাধিক ছবি আপলোড করেছেন ‘ব্রহ্মাস্ত্র’-খ্যাত অভিনেত্রী। ছবিতে তাকে আগুনরঙা প্লাঞ্জিং নেকলাইনের ব্যাকলেস টপে দেখা গেল। এর সঙ্গে ফ্লাওয়ি অরেঞ্জ স্যাটিন স্কার্ট পরেন মৌনি রায়।

এক ফ্যাশন ডিজাইনারের হাউজের জন্য ওই ফটোশুট করেছেন অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবির অভিনেত্রী। স্বাভাবিকভাবেই মৌনির এই লুক মনে ধরে নেটিজেনদের। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পর তার অনুরাগীর সংখ্যা আরো বেড়ে গিয়েছে। ফলে ছবিতে লাইকের সংখ্যাও অনেক গুণ বেড়েছে।

আউটডোর ফটোশুটে শুধু লুক নয়, অভিব্যক্তির মাধ্যমেও তাক লাগিয়ে দিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’-খ্যাত জুনুন ওরফে মৌনি রায়। বলাবাহুল্য, এই ফটোশুটে পিকচার পারফেক্ট হয়ে উঠেছিলেন তিনি। দুর্গাপূজার ঠিক পরেই দুর্দান্ত ফ্যাশন গোলস সেট করলেন মৌনি।

মৌনির অনুরাগীদের মনে ধরেছে তাঁর এই লুক। অনেকেই প্রশংসা করেছেন তার। কেউ লেখেন, ‘উফ কী লাগছে।’ কারো মন্তব্য, ‘আপনি বরাবরই ফ্যাশনিস্তা।’ আগেও একাধিক ফটোশুটের মাধ্যমে নজর কেড়েছেন মৌনি রায়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯