,

সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে না সরকার: পরিকল্পনামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা দেবে না। কারণ আমরা জানি আমাদের ওপর জনগণের আস্থা আছে। যদি সত্য না হয় সেটা নির্বাচনে প্রমাণ হবে। সুতরাং সবাই নির্বাচন করুক এটাই আমরা চাই।’

আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন উনারা (বিএনপি) কেন আমরাও চাই, সবাই চায়। বাংলাদেশের পাবলিকও চায় সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সব দলের। যে সব দল আইনে বিশ্বাস করে, নির্বাচনেও বিশ্বাস করে। আওয়ামী লীগ হোক বা অন্য কোনো দল হোক, যারা নির্বাচন করবে, তারা নির্বাচনের আইনের আওতায় করবে। আমরা আশা করি সুষ্ঠু নির্বাচন হবে।’

বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের বিষয়ে তিনি বলেন, ‘এটা একটা এক্সিডেন্ট। এক্সিডেন্ট ঘটতেই পারে। শ্রেষ্ঠ বিমানও ঢপ করে মাটিতে পড়তে পারে। দুর্ঘটনা ঘটে গেছে। এখন তো নাই, নরমাল হয়ে গেছে। ভালো জিনিস দেখা দরকার। খুঁত খুঁত করে শুধু মন্দ খোঁজা ভালো কাজ না।’

এর আগে পরিকল্পনামন্ত্রী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির জাফরানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন সদর উপজেলার হাছনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ বিশ্বম্ভপুর উপজেলার মথুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তাহিরপুরের কলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ শান্তিগঞ্জের ডিকেসি আর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্যদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জয়নাল আবেদিন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড