,

আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি

news-image

অনলাইন ডেস্ক : ইলিশের সঙ্গে যেকোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই খেতে সুস্বাদু লাগে। শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় ফলের সঙ্গেও। আনারস দিয়ে ইলিশ রান্না করেছেন কখনও। এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সঙ্গে খেতে পারেন এই আনারস দিয়ে ইলিশ। চলুন জেনে নেওয়া যাক আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি—

উপকরণ

ইলিশ মাছ ১টি, পাকা আনারস অর্ধেক, পেঁয়াজকুচি ২টি, কাঁচা মরিচ কুচি ৭-৮টি, হলুদ গুঁড়া ২ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ। এ ছাড়া সরিষা বাটা ৩-৪ চা চামচ, চিনি ১ চা চমচ, তেল ১ কাপ ও লবণ ২ চা চামচ।

প্রণালি

মাছ কেটে ধুয়ে নিন। ১ চা চামচ হলুদ, ১ চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে রেখে দিন পনেরো মিনিটের মতো। আনারস খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। প্যানে ১-২ কাপ তেল গরম করে মাছগুলো হালকা ভেজে নিন। বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন নরম হওয়া পর্যন্ত।

এরপর তাতে রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হলে আনারস দিয়ে নেড়ে দিন এবং এক কাপ পানি দিয়ে দিন। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। পানি শুকিয়ে ঝোল ঘন হয়ে ওঠা পর্যন্ত রান্না করুন। এরপর ঝোল ঘন হয়ে এলে সরিষা বাটা ও চিনি দিয়ে নেড়ে দিন। আরও ২-৩ মিনিট মতো রান্না করে চুলা বন্ধ করে দিন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র