,

নিজের তৈরি দোলনার রশিতে গেল শিশুর প্রাণ

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে দোলনায় ঝুলতে গিয়ে গলায় ফাঁস লেগে আট বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর নাম মারিয়া আক্তার টুনু। সে উপজেলার শুক্তগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মো. মনজুরুল খানের মেয়ে এবং ১২ নম্বর নৈকাঠি নোমপারা সরকাঠি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি বাগানে সুপারি গাছের সঙ্গে রশ্মি দিয়ে দোলনা তৈরি করেন টুনু। আজ সকালে নিজের তৈরি ওই দোলনায় ঝুলতে গিয়ে দোলনার রশি গলায় ফাঁস লাগে। এটা দেখে মনি আক্তার নামের একজন সবাইকে জানায়। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় টুনুকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক টুনুকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯