,

মাদক কেলেঙ্কারিতে চাকরি হারান সেই পুলিশ কর্মকর্তা

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলে শিশুদের একটি ডে-কেয়ার সেন্টারে বন্দুক হামলার ঘটনায় নিহত বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২২ জনই শিশু। থাই পুলিশের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। থাইল্যান্ডের নং বুয়া লামফু প্রদেশের উথাই সাওয়ান শহরে এ ঘটনার পর আততায়ী পান্যা খামরাব নিজেও আত্মহত্যা করেছেন।

থাই পুলিশ জানিয়েছে, ডে-কেয়ার সেন্টারে হামলা চালানো পান্যা খামরাব একজন সাবেক পুলিশ কর্মকর্তা। মাদক কেলেঙ্কারির কারণে গত জুন মাসে তাকে পুলিশের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

থাই পুলিশ প্রধান জেনারেল ডমরংসাক কিত্তিপ্রপাস বলেন, পান্যা খামরাব হামলায় যে নাইন এমএম পিস্তলটি ব্যবহার করেছেন সেটি তার নিজের নামে নিবন্ধিত। তবে পিস্তলের পাশাপাশি একটি ছুরিও ব্যবহার করেছেন তিনি। এ ছাড়া ডে-কেয়ার সেন্টারে হামলার আগে পান্যা খামরাব অ্যামফিটামিন মাদক নিয়েছিলেন বলে ধারণা করছে পুলিশ।

হামলায় বেঁচে যাওয়া একজন শিক্ষক স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানান, হামলাকারী পান্যা খামরাবের ছেলে ওই ডে-কেয়ার সেন্টারের শিক্ষার্থী ছিল। যদিও হামলার সময় তার শিশু সেখানে ছিল না। পান্যা খামরাব ডে-কেয়ার সেন্টারে হামলার পর বাড়ি ফিরে তার স্ত্রী ও ছেলেকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেন।

এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। আগামীকাল শুক্রবার তিনি ঘটনাস্থল পরির্দশনে যাওয়ার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির