,

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল থাইল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : উপভোগের মন্ত্রে উজ্জীবিত হয়ে খেলতে নেমেছিল থাইল্যান্ডের মেয়েরা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে আগের দুই ম্যাচে হারলেও পাকিস্তানকে রুখে দিয়েছে থাইল্যান্ড। আজ (বৃহস্পতিবার) নারী এশিয়া কাপে শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে তারা।

থাইল্যান্ড এই জয়ে সেমিফাইনালের দৌড়ে যোগ দিলো। তাদের বাকি তিন ম্যাচ সংযুক্ত আর আমিরাত, মালয়েশিয়া ও ভারতের বিপক্ষে। অন্তত দুটি ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা থাকবে।

পাকিস্তানের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪০ রানের ওপেনিং জুটি পায় থাইল্যান্ড। ওপেনার নান্নাপাট কনচরোয়েঙ্কাই ১৬ রানে আউট হলেও অপরপ্রান্তে থাকা আরেক ওপেনার নাথাকান চান্থাম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তার ৫১ বলে ৬১ রানের ইনিংসে ভর করে ১ বল বাকি থাকতে জয়ের দেখা পায় থাইল্যান্ড। যদিও এই ওপেনার ম্যাচ শেষ করে আসতে পারেননি। ১৯তম ওভারের চতুর্থ বলে লম্বা শটস খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে বিদায় নেন।

নাথাকান যখন আউট হন তখনও ৮ বলে প্রয়োজন ১২ রানের। নিদা বাকি ২ বলে আর ২ রান দিলে শেষ ওভারে জিততে থাইল্যান্ডের লাগে ১০ রান। শেষ ওভারে প্রথম বলে ডায়ানা বেগ ওয়াইড দেন। পরের বলে নাত্তায়া বুচাথাম নেন ১ রান। নতুন ব্যাটার রোচেনান কানোহ তৃতীয় বলে চার মেরে থাইল্যান্ডকে ম্যাচে ফেরান। পঞ্চম বলে মিডউইকেট দিয়ে সিঙ্গেল নিয়ে ম্যাচ জেতান বুচাথাম।

পাকিস্তানের নিদা ও তুবা হাসান ২টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সিদ্রা আমিনের হাফসেঞ্চুরিতে ৫ উইকেটে ১১৬ রান করে তারা। টপ অর্ডারে বিসমাহ মারুফ ও নিদা দার ব্যর্থ হলে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড