,

তৃষ্ণার হ্যাটট্রিকের দিনে বড় জয় বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে পায় বিশাল সংগ্রহ। তারপর ফাহিমা তৃষ্ণার হ্যাটট্রিক। তাতে মাঠ বদলের দিনে জয়ে ফিরেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ৮৮ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছেন টাইগ্রেসরা।

আগে ব্যাট করে মালয়েশিয়াকে ১৩০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর নারী এশিয়া কাপের এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মুর্শিদা খাতুন অর্ধশতকের দেখা পান। জবাবে মালয়েশিয়া ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪১ রানের বেশি করতে পারেনি।

মালয়েশিয়ার কোনো ব্যাটারই দুই অংকের রানের দেখা পাননি। নূর আরিয়ানা ও এলসা হান্টার করেন সর্বোচ্চ ৯ রান। এছাড়া হামিঝা হাশিম করেন ৮ রান।

এই ম্যাচেই প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমেছিলেন টাইগ্রেস পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। অভিষেক ম্যাচেই গড়েছেন হ্যাটট্রিকের কীর্তি। ৪ ওভারে ১২ রান দিয়ে তিনি তিনটি উইকেটই শিকার করেছেন। এছাড়া ফাহিমা মেঘলা ও রোমানা নিয়েছেন দুটি করে উইকেট। তবে ১৫৫.৮৮ স্ট্রাইক রেটে ৩৪ বলে ৫৩ রানের ইনিংস খেলে অধিনায়ক জ্যোতি হয়েছেন ম্যাচ সেরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড