,

মমতাজের ‘আক্ষেপ’র উত্তর দিলেন আসিফ

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ধুমধাম করে তার বড় ছেলে শাফকাত আসিফ রণর বিয়ের আয়োজন করেন। গত সোমবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে রণ-ঈশিতার বিয়ের আয়োজন করা হয়। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকারা।

পপ সম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম এ ঘটনায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। দাওয়াত না পেয়ে আক্ষেপ করে মমতাজ লেখেন, ‘হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম।’

তার স্ট্যাটাস আসিফ আকবরের ছেলের বিয়েকে কেন্দ্র করে, সেটি বুঝতে বাকি নেই নেটিজেনদের। বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এই গায়কের মন্তব্যে।

মমতাজের ওই পোস্টের কমেন্টে আসিফ লিখেছেন, ‘প্রিয় মম (মমতাজ এমপি), তুমি আমি সেরা পারিবারিক বন্ধু। এখানে কোনোদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চার দিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মতো সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নেই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। এক দিন সময় দাও বাচ্চাদেরসহ। আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত।’

বন্ধু মমতাজের কাছে ক্ষমা প্রার্থনা করে আসিফ লেখেন, ‘কষ্ট নিও না বন্ধু, ভুল হলে ক্ষমা চাই। নিশ্চয় দ্রুত আমাদের দেখা হবে। ভালোবাসা অবিরাম বন্ধু। আমার ব্যক্তিগত সম্পর্কে রাজনীতির কোনো চান্সই নেই এবং তুমি সেটা জানো।’

উল্লেখ্য, আসিফের ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ের আয়োজনে শোবিজের অনেক তারকারা উপস্থিত ছিলেন। বিশেষ করে সংগীত শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুনা লায়লা, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, কবির বকুল, শওকত আলী ইমন, কণা, সালমা, লিজা, কোনালসহ সঙ্গীত অঙ্গনের অনেকেই।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির