,

বিমানবন্দরের ডাস্টবিনে সাড়ে ৩ কেজি স্বর্ণ

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। পরিত্যক্ত অবস্থায় এগুলো ডাস্টবিনে পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের বে নম্বর-১২ এর পাশের এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তা নাফিস আমিন রিজভি জানান, ডাস্টবিনে স্কচটেপ মোড়ানো দণ্ড আকারের একটি বস্তু পাওয়া যায়। পরে কাস্টমস সেই বস্তুটি খুলে ৩০টি স্বর্ণের বার উদ্ধার করে। এগুলোর আনুমানিক ওজন ৩ কেজি ৪৮০ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধার করা এসব স্বর্ণের বিষয়ে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির