শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ জেলায় বরফ কল বন্ধ থাকবে ২২ দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ২০টি জেলার নদ-নদী ও মোহনায় ৭ হতে ২৮ অক্টোবর মোট ২২ দিন ইলিশসহ সকল মাছ ধরা ও বরফ কল বন্ধ থাকবে। এ ছাড়া অন্য ১৮টি জেলায় শুধু ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীন প্রণীত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ মোতাবেক ৭ হতে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।

এ সময় দেশের ২০টি জেলা যথা- চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর এবং বাগেরহাট জেলার নদ-নদী ও মোহনায় ইলিশসহ সকল মাছ ধরা ও বরফ কল বন্ধ থাকবে।

এ ছাড়া ১৮টি জেলা যথা- নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইলিশ মাছ ধরা বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ বাস্তবায়নাধীন জেলাগুলোতে ইলিশ আহরণকারী ৫ লাখ ৫৪ হাজার ৮৮৭টি জেলে পরিবারকে নিষিদ্ধ ঘোষিত এ ২২ দিন ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি হারে ১৩,৮৭২.১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।

বিজ্ঞপ্তিতে এই ২২ দিন ইলিশের সর্বোচ্চ ডিম ছাড়ার মৌসুমে সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ সফল বাস্তবায়নের মাধ্যমে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ