শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমরাহ ভিসার মেয়াদ বাড়াল সৌদি

news-image

সৌদি আরব প্রতিনিধি : ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই ওমরাহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকে। তাদের কথা বিবেচনায় নিয়ে এবার ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এছাড়াও ওমরা হজ্বযাত্রীরা সৌদির যেকোনো এয়ারপোর্টে ব্যবহার করার অনুমতি পাবেন।

ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করেছে সৌদি আরব। এ নিয়ম যেকোনো দেশের মুসলিম নাগরিকদের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ।

ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, তাসখন্দে দুদিনের সরকারি সফরের সময় ওমরাহ ভিসার মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেন তৌফিক আল-রাবিয়াহ।ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই ওমরাহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকে। তাদের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা প্রতিনিয়ত বাড়াচ্ছে সৌদি সরকার। এর অংশ হিসেবে সম্প্রতি ‘ইউনিফায়েড গভর্নমেন্ট প্ল্যাটফর্ম’ নামে অনলাইনে একটি সহায়তা মঞ্চ চালু করা হয়। ‘দ্য নুসুকডটএসএ’ নামের ওই সহায়তা মঞ্চ ওমরাহ পালনে ইচ্ছুকদের ভিসা, পারমিট ও প্রয়োজনীয় অন্যান্য সেবা পেতে সাহায্য করবে।

চলতি মৌসুমে সাত ধরনের ভিসাধারীদের ওমরাহ পালনের অনুমতি দেওয়ার ঘোষণা দেয় সৌদি সরকার। বলা হয়, ফ্যামিলি ভিজিট ভিসা, পার্সোনাল ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, অন অ্যারাইভাল ভিসা, ইউরোপের ‘শেনজেন’ ভিসাধারীদের জন্য ট্যুরিস্ট ভিসা, ইউএস ও ইউকে ভিসা, লাইসেন্সধারী পর্যটন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ওমরাহ ভিসা ও ‘মাকাম’ প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত ভিসাধারীরা চলতি বছর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

যারা ওমরাহ পালন করতে সৌদি আরবে যান তারা সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম মাকামের মাধ্যমে ওমরাহ ভিসা এবং এ সংক্রান্ত পরিষেবার প্যাকেজ বেছে নিতে পারবেন। এ ছাড়া দেশটির সরকারের ‘ইউনিফায়েড ন্যাশনাল ভিসা প্ল্যাটফর্মের’ মাধ্যমেও ওমরাহ ভিসা ইস্যু করা যাবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ওমরাহযাত্রীদের ‘ইটমার্না’ নামে একটি অ্যাপের মাধ্যমে ওমরাহ’র জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে অ্যাপয়েন্টমেন্ট রাখার জন্য তাদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৬ ঘণ্টা আগে সৌদি আরবে পৌঁছাতে হবে। ফ্লাইট বিলম্বের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা