,

হাসপাতালে আনসার-সুইপারদের সংঘর্ষে আহত ৭

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্য ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক আনসার সদস্যসহ আহত হয়েছেন সাতজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন।

জানা যায়, সকালের দিকে মোবাইল চুরি নিয়ে আনসার সদস্য এবং সুইপারদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে দুপুর ১টার দিকে সুইপারদের সঙ্গে এলাকাবাসী মিলিত হয়ে আনসারদের ওপর হামলা চালান। প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। এ সময় আনসার সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে সুইপার ও এলাকাবাসী পিছু হটেন।

আনসারদের দাবি, এ ঘটনায় তাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। একজনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বুলবুল জানান, আজ সকালে হাসপাতালে কর্মরত হরিজন সম্প্রদায়ের এক সদস্যের মোবাইল ফোন হারিয়ে যায়। এ সময় ওই সদস্য হাসপাতালের মূল ফটকে দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করেন। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হরিজন সম্প্রদায়ের ওই সদস্য তার কলোনিতে খবর দেন। এ ঘটনার খবর পেয়ে আনসার ক্যাম্প থেকেও অন্য সদস্যরা ছুটে আসেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘মোবাইল চুরিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না