,

চুমু নিয়ে রাশমিকার তিক্ত অভিজ্ঞতা

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য রয়েছে। এক সাক্ষাৎকারে সেই দৃশ্য নিয়ে কথা বলেছেন এই নায়িকা। ব্যক্তিগত জীবনে রাশমিকার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন শোনা যায়। তাই তাদের সম্পর্কের সমীকরণ প্রায়ই আলোচনায় আসে। পর্দায় তাদের রসায়ন বিশেষ করে ‘ডিয়ার কমরেড’ সিনেমার চুম্বন দৃশ্য ও পরবর্তী সময়ে এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বিদ্রূপও হয়।

রাশমিকা বলেন, ‘জানি না কীভাবে সেই সময়গুলো পার করেছি। ব্যক্তি হিসেবে আমি খুবই আবেগপ্রবণ এবং কাছের মানুষদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। এই দৃশ্যটির পর সবাই আমাকে কল করে বলেছিল, সব ঠিকঠাক হয়েছে। কিন্তু তারপরও অনেক বিদ্রূপ শুনতে হয়েছে আমাকে।’

এই অভিনেত্রী জানান, তাকে নিয়ে আপত্তিকর অনেক কিছু পত্রিকায় ছাপা হয়েছিল যা তার জন্য অনেক কষ্টের ছিল। তিনি বলেন, ‘আমি অনেক কিছু পড়েছিলাম, যা আমার জন্য অনেক কষ্টের ছিল। দুঃস্বপ্ন দেখতাম যে, সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। প্রায়ই এই স্বপ্ন দেখতাম। অনেক দিন দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত এবং বসে বসে কাঁদতাম। এমন হয়েছে কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠতাম।’

রাশমিকার পরবর্তী সিনেমা ‘গুডবাই’। এই সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হচ্ছে। এতে আরও আছেন, অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি। আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। এছাড়াও ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯