,

দেশের সফল অধিনায়ক মাশরাফির জন্মদিন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজার জন্মদিন। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলায় তার মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন মাশরাফি।

মাশরাফি বাবার নাম গোলাম মর্তুজা স্বপন। মায়ের নাম হামিদা মর্তুজা বলাকা। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।

৩৮ পেরিয়ে ৩৯তম বছরে পা রাখলেন দেশের অন্যতম জনপ্রিয় এ ক্রিকেটার। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা।

মাশরাফি নামে পরিচিত নড়াইলের সেই দুরন্ত কিশোরটি ছোটবেলা থেকে কৌশিক নামেই এলাকার সবার কাছে পরিচিত ছিলেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি অদ্ভুত এক ভালোবাসা কাজ করতো। এমনও অনেক দিন গেছে যে নাওয়া-খাওয়া ভুলে সারাদিন খেলার মাঠেই পড়ে ছিলেন দুরন্ত সেই কিশোর।

২০০১ সালে টেস্টের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ঘটে মাশরাফির। ২০০৯ পর্যন্ত এই ফরম্যাটে মোট ৩৬টি ম্যাচ খেলেছেন তিনি। তুলে নিয়েছেন ৭৮টি উইকেট। বাংলাদেশের পেসারদের মধ্যে যা সর্বোচ্চ।

একই বছর ওয়ানডেতে অভিষেক ঘটে এই গতি তারকার। ৫০ ওভারে ২২০টি ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তুলে নিয়েছেন ২৫০টি উইকেট (মোট ২৭০), এই ফরম্যাটে তিনি ২২০ ম্যাচ খেলেছেন। আর ২০১৭ সালে টি-টোয়েন্টিতে অবসর নেওয়া মাশরাফি ৫৪ ম্যাচে ৪২টি উইকেট পেয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেওয়ার পেছনের কারিগর যেন এই মাশরাফি। ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। ২০১৪ সালের শেষ দিকে নেতৃত্ব পাওয়ার পর তার হাত ধরেই সেরা সাফল্যগুলো পেয়েছে টাইগাররা। তার অধীনে বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে, এশিয়া কাপের রানারআপ হয়েছে দুবার। প্রথমবারের মতো বহুজাতিক সিরিজের শিরোপা এসেছে মাশরাফির অধিনায়কত্বেই।

মাশরাফি বাংলাদেশকে সবমিলিয়ে ওয়ানডে ফরম্যাটে ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যেখানে জিতেছেন ৫০টিতে। বাংলাদেশের আর কোনো অধিনায়ক ৫০ জয়ে দলকে নেতৃত্ব দিতে পারেননি। জয়-পরাজয়ের হারেও (৫৮.১৩%) অন্য যেকোনো অধিনায়কের চেয়ে এগিয়ে মাশরাফি। টি-টোয়েন্টিতেও মাশরাফির অধীনে সর্বোচ্চ ১০টি জয় পেয়েছে বাংলাদেশ।

এদিকে মাশরাফির ছেলে সাহেল মর্তুজারও জন্মদিন আজ। ২০১৪ সালের এইদিনে সাহেল মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির কোল আলোকিত করে পৃথিবীতে আসে। বাবা ও ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় টাইগার ভক্তদের মাঝে অনেকটা ভিন্ন আমেজ সৃষ্টি করে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির