,

৬ জেলায় স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের ছয় জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। এ জেলাগুলো হলো টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও মানিকগঞ্জ। এ ছাড়া ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া ফেসবুক পোস্টে বলা হয়েছে, ঢাকা ও আশেপাশের অঞ্চলে বিদ্যুৎ রিস্টোর হচ্ছে। ইতোমধ্যে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জে বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে এবং ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জের আংশিক এলাকায় সরবরাহ চালু হয়েছে।

অন্যদিকে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা এ বি এম বদরুদোজা খান জানান, জাতীয় গ্রিডের বিপর্যয়ের বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে আজ দুপুর ২টার দিকে জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিপর্যয়ের কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির