,

পূজায় এলো নতুন গান

news-image

তারেক আনন্দ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ হয়েছে বেশ কিছু নতুন গান। নতুন গানের খবর নিয়েই এ আয়োজন। লিখেছেন- তারেক আনন্দ

রাইকিশোরী

দুই গুণী সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের দ্বৈত কণ্ঠে প্রকাশ হয়েছে ‘রাইকিশোরী’ গানের মিউজিক ভিডিও। নবারুণ বিশ্বাসের কথায় সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। গানটি শ্রোতারা শুনতে পাবেন সমরজিৎ রায়ের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সমরজিৎ রায় বলেন, “প্রিয়াংকা গোপ এবং আমার দ্বৈত কণ্ঠের গানগুলো শ্রোতারা সব সময় খুব পছন্দ করেন এবং অনেক ভক্তই আমার কাছে জানতে চান কবে আমাদের নতুন গান আসবে। যেহেতু আমাদের কণ্ঠে রাগাশ্রয়ী গানগুলোই শ্রোতারা বেশি পছন্দ করেন, তাই ‘রাইকিশোরী’ গানটির সুর এবং সংগীতায়োজনেও আমি চেষ্টা করেছি সেটা বজায় রাখতে। সবার ভালো লাগলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।” প্রিয়াংকা গোপ বলেন, “চমৎকার একটি সফট মেলোডিক রোমান্টিক গান। শ্রোতারা আমাদের কাছে যেমন প্রত্যাশা করেন, ‘রাইকিশোরী’ তেমনই একটি মিষ্টি-সেমিক্লাসিক ঘরানার গান।”

দেখা দাও মা

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করছে ‘দেখা দাও মা’ শিরোনামের নতুন গানচিত্র। ওপার বাংলার গীতিকার প্রসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন দাস, ধ্রুব গুহ, কিশোর দাস, কেশব রায় চৌধুরী, প্রিয়াংকা বিশ্বাস, সুকন্যা মজুমদার, অনন্যা আচার্য ও অনিন্দিতা সাহা। রমনা কালীমন্দিরে চিত্রায়িত গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। পূজার সাজে গানটিতে অংশ নিয়েছেন শিল্পীরা। একই সঙ্গে নেচে-গেয়ে দুর্গা মায়ের বন্দনা করেছেন একঝাঁক নৃত্যশিল্পী।

এবার পুজোয়

অবন্তী সিঁথি ও মাহতিম সাকিবের কণ্ঠে আরটিভি মিউজিক থেকে প্রকাশ হয়েছে মিউজিক ভিডিও ‘এবার পুজোয়’। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শোভন রায়। মডেল হয়েছেন ফজলে রাব্বি ও সিনথিয়া ইয়াসমিন।

মহাদেব

জি এম জন, অজয় রায়, বাঁধন সরকার পূজা, মৌমিতা বড়ুয়া ও শোভন রায়ের কণ্ঠে প্রকাশ হলো ‘মহাদেব’ গানের মিউজিক ভিডিও। প্রসেনজিৎ ওঝার কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শোভন রায়। গানটি প্রকাশ করছে প্রোটিউন। জানা যায়, সেমিক্ল্যাসিকাল ও ওয়েস্টার্নের সংমিশ্রণে গানটির সুর ও সংগীতায়োজন করা হয়েছে। শিল্পীরা বলেন, পূজা উৎসবে গানটি শ্রোতারা পছন্দ করবেন।

আগমনী আলো

নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে শাপলা পাল প্রকাশ করলেন ‘আগমনী আলো’ গানের মিউজিক ভিডিও। বানী কুমারের কথায় গানটির সংগীতায়োজন করেছেন পঙ্কজ কুমার মল্লিক।

দুর্গা মায়ের জয়

জয় ও প্রিয়াঙ্কা বিশ্বাসের কণ্ঠে প্রকাশ হলো ‘দুর্গা মায়ের জয়’ গানের মিউজিক ভিডিও। এতে কোরাস কণ্ঠ দিয়েছেন- সুস্মিতা, মৌমিতা ও সুপ্রকাশ। অরুণ সরকারের কথায় গানটির সুর করেছেন অপু আমান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আলী হাসান লিটন। সাউন্ড বিডির ইউটিউব চ্যানেল গানটি প্রকাশ করেছে। মিউজিক ভিডিওর দৃশ্যায়ন করা হয়েছে রাজধানীর রমনার কালী মন্দিরে। মডেল হয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও রুহি। জয় এবং প্রিয়াঙ্কাসহ নৃত্য পরিবেশন করেছেন সোহাগ ডান্স গ্রুপের নৃত্যশিল্পীরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির