,

১ মিনিটে নানচাকু দিয়ে মাথায় বসানো ৪২ নারিকেল ফাটিয়ে গিনেস রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতে প্রতিভার অভাব নেই। শুধুমাত্র পড়াশোনা, গান-বাজনা বা ছবি আঁকার মতো ট্যালেন্টই নয়, এর পাশাপাশি অন্য ট্যালেন্টের ক্ষেত্রেও ভারতীয়রা পিছিয়ে নেই, তা বারবার প্রমাণিত হয়েছে। এবার, অদ্ভুত এক কার্যকলাপের মাধ্যমে গিনেস বুকে নিজের নাম তুললেন কর্নাটকের এক ব্যক্তি। মানুষের মাথার উপর রাখা ৪২টি নারকেল এক মিনিটের মধ্যে শুধুমাত্র একটি নানচাকুর সাহায্যে ফাটিয়ে ফেললেন তিনি। অদ্ভুত এই কৃতিত্বটি অর্জন করেছেন কর্নাটকের মুদুরের এক ব্যক্তি। তার এই কৃতিত্বের কাহিনি শুনে অবাক নেটিজেনরা।

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের তরফে এই কৃতিত্বের ভিডিও টুইট করা হয়। ভিডিও ক্যাপশনে লেখা হয়, ‘নতুন রেকর্ড: নানচাকু দিয়ে মাথার উপর রাখা সর্বাধিক ৪২টি নারকেল ফাটানোর কৃতিত্ব অর্জন করলেন ভারতের কে ভি সাইদালাভি। ধীরে শুরু করলেও, একবার নিজের ছন্দে আসতেই তাকে আর আটকানো সম্ভব নয়।’

ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তির চারপাশে গোল হয়ে বসে আছেন স্বেচ্ছাসেবকরা। আর তাদের মাথায় রাখা একের পর এক নারকেল নানচাকু দিয়ে ফাটিয়ে চলেছেন তিনি। প্রথমে ধীরে শুরু করলেও এ কাজে গতি আনতে থাকেন তিনি। গোটা এক মিনিট ধরে চলে পর্বটি। এই এক মিনিটে ৪২টি নারকেল ফাটাতে সক্ষম হন তিনি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির