,

শাকিবের সঙ্গে কবে বিয়ে হয়েছিল জানালেন বুবলী

news-image

বিনোদন ডেস্ক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শাকিব খানকে বিয়ে করেছেন বলে জানিয়েছেন নায়িকা বুবলী। সোমবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এই রহস্যের জট খোলেন ‘বসগিরি’ নায়িকা। এদিন বিকেল সাড়ে পাঁচটায় বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন।

বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। যে সন্তানের ছবি ও নাম কদিন আগেই জানিয়েছেন শাকিব ও বুবলী দুজনেই।

পোস্টে বুবলী লেখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ-২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিয়ের তারিখ এবং সন্তান হওয়ার তারিখ।’ বিয়ের খবরের সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা বলেও জানান বুবলী। সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

গত কয়েকদিন ধরেই দেশের শোবিজে সবচেয়ে চর্চিত নাম নায়িকা বুবলী, শাকিব খান ও তাদের সন্তান। ২৭ সেপ্টেম্বর শাকিব খান-অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে নিজের বেবি বাম্পের (পুরনো) ছবি প্রকাশ করে তুমুল হইচই ফেলে দেন বুবলী। এরপর সামাজিক মাধ্যমে শুরু হয় সেই সন্তানের বাবাকে নিয়ে নানান প্রশ্ন।

৩০ সেপ্টেম্বর বুবলী এবং শাকিব দুজনেই জানিয়ে দেন বাবা-মা হয়েছেন তারা। প্রকাশ করেন ছেলের ছবি। জানান তাদের ছেলের নাম শেহজাদ খান বীর। এরপর থেকে শাকিব-বুবলীর বিয়ে নিয়ে কৌতূহল তৈরি হয় নেটিজেনদের মাঝে। অবশেষে বিয়ের তারিখ জানিয়ে দিলেন বুবলী। সন্তানের খবর প্রকাশ্যে আনার চারদিনের মাথায় শাকিব খানের সঙ্গে বুবলীর বিয়ের ঘোষণায় সরগরম সামাজিকমাধ্যম।

এদিকে, সন্তানের পর বিয়ের খবর জানালেও জনপ্রিয় এই জুটির বিয়ে বিচ্ছেদ হতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত শনিবার ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ফিরলেও তারা কেউ কারও দিকে তাকাননি, কথাও বলেননি। দেখা যাক শেষ পর্যন্ত শাকিব-বুবলীর সম্পর্ক কোনদিকে গড়ায়।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না