,

ছাগল চুরি করে পালানোর সময় যুবলীগ নেতাকে গণধোলাই

news-image

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাগল চুরি করে পালানোর সময় এক যুবলীগ নেতাসহ দুজনকে গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি ছাগল ও মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল রোববার দুপুরে জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার গণপিটুনি দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি নিজেকে জেলার পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়েছিলেন। অপরজনের নাম মিরাজুল ইসলাম। তারও বাড়ি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামে।

উপজেলার মহেশপুর গ্রামের চুরি যাওয়া ছাগলের মালিক লোকমান বলেন, ‘ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশের আম বাগানের রাস্তায় ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি মোটরসাইকেল থেকে একজন লোক নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এ সময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে নেকমরদ বাজারে দুজনকে ধরে ফেলে।’

ছাগল মালিকের মেয়ে সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি খাসি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। এ সময় প্রতিবেশীর এক ভাইসহ তিনি মোটরসাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় তাদের ধরে ফেলেন। পরে জনতা তাদের গণপিটুনি দেয়।গণপিটুনি শেষে দুজনের কান ধরে ওঠবস করানো হয়।

এ বিষয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু বলেন, ‘হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়, সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯