,

৪ বছর আগে বুবলীকে বিয়ে করেন শাকিব

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে আর সন্তানের বিষয়টি এতদিন শোবিজে গুঞ্জন হিসেবেই ছিল। তবে গত শুক্রবার তারা দুজনেই বিষয়টি প্রকাশ্যে আনেন। জানান, তাদের সংসারে পুত্রসন্তান হয়েছে। নাম শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম নেয় বীর। তবে এখনো আড়ালে আছে তাদের বিয়ের সংবাদটি।

অবশেষে বিয়ে তারিখ প্রকাশ্যে আনলেন বুবলী। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। সঙ্গে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে থাকাকালীন দুটি ছবিও। ক্যাপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০ জুলাই ২০১৮ এবং ২১ মার্চ ২০২০। আমাদের বিবাহবার্ষিকী এবং আমাদের সন্তানের জন্মদিন। ছবিগুলো নিউ ইয়র্কের টাইম স্কয়ারে তোলা। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে, গত ২৭ আগস্ট ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। এরপর খোঁজ নিয়ে জানা যায়, মেয়ে নয় ছেলের মা হয়েছেন বুবলী। আর তার সন্তানের বাবা শেহজাদ খান। বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমার মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রে শেহজাদ খানের জন্ম হয়েছে। আর ‘বীর’ মুক্তি পেয়েছে ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এ নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইনে ‘২ বছর আগেই ছেলের মা হন বুবলী, বাবা শাকিব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

এরপরই দেশের সংবাদ মাধ্যমগুলো খুঁজতে শুরু করে এর সত্যতা। অবশেষে শাকিব-বুবলী দু’জনেই তা স্বীকার করেন পরদিন সকালে। আর তারাই প্রকাশ্যে আসেন তাদের সন্তান বীরের ছবি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯