,

কালভার্ট ভেঙে মরণফাঁদ

news-image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান সড়কের একটি কালভার্টের মাঝখান ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে চলাচলকারীদের জন্য তৈরি হয়েছে মরণফাঁদ। বেশ কিছুদিন ধরে এ পথে ঝুঁকি নিয়ে স্থানীয় ও পর্যটকবাহী সকল প্রকার যানবাহন চলাচল করছে।

খোঁজ নিয়ে জানা যায়, এই সড়ক দিয়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধে প্রতিদিন দুই তিন হাজার সাধারণ মানুষ ও পর্যটক চলাচল করেন। সোমবার (৩ অক্টোবর) সকালে সিএনজিচালিত অটোরিকশা পারাপারের জন্য ভাঙা স্থানে গাড়ির সীট কাভার ব্যবহার করে পারাপার হতে দেখা যায়। এ সড়কের পাত্রখোলা চা বাগান থেকে দলই চা বাগান যাওয়ার পথে একটি পুরাতন কালভার্টের ঢালাই ভেঙে আছে দীর্ঘদিন ধরে। কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে চা বাগানের গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, সড়কের প্রধান কালভার্টটি ভেঙে গর্ত সৃষ্টি হওয়ার কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘদিন ধরে কালভার্ট এই বেহাল অবস্থায় পড়ে আছে। এ ভাঙা অবস্থায় চা বাগানের পাতা বোঝাই গাড়ি চলাচলের কারণে কালভার্ট আরও ভেঙে গেছে।

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসিদ আলী বলেন, কালভার্টটি ব্রিটিশ আমলে নির্মাণ হওয়ার কারণে ভেঙে গেছে। বিষয়টি উপজেলা সমন্বয় সভায় উত্থাপন করেছি আমি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন বলেন, বিষয়টির দিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।

এবিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, কালভার্ট ভেঙে যাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।যত দ্রুত সম্ভব ভাঙা কালভার্টটি সংস্কার করার পদক্ষেপ নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড