,

ইয়ানের আঘাতে ফ্লোরিডায় নিহত বেড়ে ৮৫

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৮৫ জন হয়েছে। ঝড়ের সময় দায়িত্ব ‘অবহেলার’ জন্য কিছু কর্মকর্তা সমালোচনার মুখে পড়েছেন। গত বুধবার ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে ভয়ংকর ঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)।

এনএইচসি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি ইয়ান।

দক্ষিণ ক্যারোলিনার উপকূলে ইয়ানের আঘাতে চারটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনপ্রিয় সমুদ্রতীরবর্তী শহর মার্টল বিচসহ আশপাশের এলাকা বন্যায় প্লাবিত হয়।

গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ক্যারোলিনার প্রায় দুই লাখ বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

উপকূলীয় লি কাউন্টিতে শেরিফ অফিস জানিয়েছে, তারা ৪২ জনের মরদেহ পেয়েছে। প্রতিবেশী কাউন্টি থেকে ৩৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে।

এলাকার বাসিন্দাদের সঠিক সময়ে সরিয়ে নিয়েছে কিনা- এই প্রশ্নের মুখে পড়েছে লি কাউন্টি কর্তৃপক্ষ।

কাউন্টির কমিশনার বোর্ডের চেয়ারম্যান সেসিল পেন্ডারগ্রাস রবিবার বলেছেন, হারিকেনের গতি স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই লোকজনকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। তারপরেও, কিছু লোক ঝড়ের সময় বাইরে বেরিয়েছে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি তাদের পছন্দকে সম্মান জানাই। কিন্তু আমি নিশ্চিত যে তাদের অনেকেই এখন অনুশোচনা করছে।’

ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি অ্যাডমিনিস্ট্রেটর ডেন ক্রিসওয়েল বলেন, ‘ফেডারেল সরকার ক্ষতিগ্রস্তদের বড় অঙ্কের সহায়তার পরিকল্পনা করেছে। এ ক্ষেত্রে ফ্লোরিডাকে প্রাধান্য দেওয়া হবে।’

এদিকে আগামী বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের বিধ্বস্ত ফ্লোরিডা পরিদর্শনের কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির