,

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আ.লীগ বদ্ধপরিকর’

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি সকলকে তাদের ধর্ম পালন করার অধিকার এবং সুবিধা দেওয়া সরকারের কাজ। আমরা সেভাবেই সুবিধা এবং অধিকার দিয়ে আসছি এবং দিয়ে যাব।’

আজ সোমবার বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের রাধামাধব আখড়ায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিভিন্ন পূজা মণ্ডপের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে এবং সেই বরাদ্দ মণ্ডপগুলোতে পৌঁছে গেছে।’

রাধামাধব আখড়া পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির